শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমান-লুলিয়ার সম্পর্কে ভাঙন?


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

030827salman_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

ভাইজানের প্রেমকাহিনি সব সময়ই বলিউডের হট টপিক। সেই প্রেমেই নাকি এবার ভাঙন ধরেছে। বি-টাউনে জোর গুঞ্জন ভাঙন ধরেছে সালমান-লুলিয়ার সম্পর্কে।

কিন্তু কী এমন হল? যাতে এই সম্পর্কে শেষ হয়ে গেল?

দিন কয়েক আগেও শোনা গিয়েছিল আগামী ১৮ নভেম্বর বিয়ে করতে চলেছেন সল্লু মিঞা এবং লুলিয়া। কিন্তু সেই সম্পর্ক থেকে নাকি পিছিয়ে এসেছেন রোমানিয়ান অভিনেত্রী! সূত্রের খবর, লুলিয়ার মনে হয়েছে, তাঁকে দেয়া বেশ কিছু কমিটমেন্ট রাখেননি সালমান। আর সে কারণেই এই সম্পর্কে আর থাকতে চান না তিনি। তাই ভারত থেকে নাকি নিজের দেশ অর্থাৎ রোমানিয়ায় ফিরে গেছেন। খুব তাড়াতাড়ি আর এ দেশে ফেরারও প্ল্যান নেই। সব মিলিয়ে বলি পাড়ায় এখন তুমুল চর্চা শুরু হয়েছে এ নিয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি