স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কুমিল্লা দক্ষিন জেলা ছাত্রদলের উদ্যোগে শনিবার সকালে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারন সম্পাদক নিজাম উদ্দিন কায়সারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে কুমিল্লা মহানগর ছাত্রদলের উদ্যোগে শনিবার নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।


















































