বুধবার,৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অস্ত্র ও মাদকসহ ২ জন আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

%e0%a7%a9%e0%a7%a8

স্টাফ রিপোর্ট :

কুমিল্লায় পৃথক দুটি অভিযানে বিদেশী পিস্তল ও ৩০ কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলাম (৩৫) ও আব্দুল্লাহ আল সোহেল (২৭) নামের ২ যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

শনিবার (১ অক্টোবর) ভোররাত থেকে সকাল পর্যন্ত কুমিল্লা নগরীর রেলস্টেশন ও বুড়িচংয়ে এ দুটি অভিযান পরিচালিত হয়।

আটক হওয়া যুবকদের পুরো পরিচয় পাওয়া যায়নি।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোস্তফা কায়জার  জানান, ভোররাত আড়াইটায় কুমিল্লা নগরীর রেলস্টেশন থেকে ৩০ কেজি গাঁজাসহ মোঃ রফিকুল ইসলামকে আটক করা হয় । পরে ভোর সাড়ে ৫ টায় জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর গ্রাম থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুটি চাইনিজ কুড়ালসহ আব্দুল্লাহ আল সোহেলকে আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি