মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাটিংয়ে আবার বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.১০.২০১৬

140638bd-afgan_logo_kalerkantho_picture

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

টানা তিন ওয়ানডেতে আগে ব্যাট করবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতেছেন মাশরাফি বিন মর্তুজা। ব্যাটে করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে টস হেরে পেয়েছিলেন ব্যাটিং।

এই ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। হারলে আইসিসির সহযোগী সদস্য দেশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম সিরিজটাই ২-১ এ হারের লজ্জায় ডুবতে হবে। সেই সাথে রেটিং পয়েন্ট কমবে। তাতে আইসিসির ওয়ানডে বিশ্ব র‌্যাংকিংয়ে পতন হবে। ৭ থেকে ৮ এ চলে যাবে বাংলাদেশ। জিতলে জায়গাটা ধরে রাখবে। সেই সাথে ওয়ানডেতে নিজেদের ইতিহাসের শততম জয় হবে এটি। টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ডও হবে।

এই সিরিজের প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছিল। তবে বড় কষ্টে। সেটি ছিল ৭ রানের জয়। পরের ম্যাচটিও খুব ক্লোজ ছিল। সেটি ২ উইকেটে জিতে সিরিজে ১-১ এ সমতা আনে আফগানিস্তান। এখন পর্যন্ত এই দুই দল মোট চারবার মুখোমুখি হয়েছে। সেখানেও ২-২ সমতা। আজ যে দল জিতবে তারা যাবে এগিয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি