পূর্বাশা ডেস্ক:
শিশুরা জাতীয় সম্পদ, তাদের যতœ নেয়া সকলের কর্তব্য। আর যারা শিশু নির্যাতন করে তারা জতীয় শত্রু। সকলে মিলে এসকল জাতীয় শত্রুদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা কোনোভাবেই রেহাই পাবে না।
শনিবার ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’-২০১৬ উপলক্ষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সুবিধা বঞ্চিত এবং পথ শিশুদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পথশিশু পুনর্বাসন কার্যক্রম, বাংলাদেশ শিশু একাডেমী এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থাসমূহের যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের উন্নয়নে সরকার ব্যাপক কর্মসুচি গ্রহন করেছে। একটি শিশু ও পথে থাকবে না এটাই প্রধান মন্ত্রীর নির্দেশ। সুবিধা বঞ্চিত ও পথশিশুদের পরিচর্যা নিতে প্রধান মন্ত্রীর এই নির্দেশ বাস্তবায়নে কাজ করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পথশিশু পুনর্বাসন কার্যক্রমের পরিচালক ড. আবুল হোসেনসহ বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মো. মোশাররফ হোসেন, স্ট্রিট চিলড্রেন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক’র সভাপতি মো. রেজাউল করিম এবং ডন ফোরামের চেয়াপার্সন মো. মাহবুবুল হক প্রমুখ।
সমাবেশে সুবিধাবঞ্চিত এবং পথশিশুদের জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান ও কথা সাহিত্যিক সেলিনা হোসেন ও ঢাকা বিশ^বিদ্যালয় এর উপাচার্য প্রফেসর ড. আআমস আরেফিন সিদ্দিক।























































