বৃহস্পতিবার,৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলার হান্ট এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

14550565_575561709310866_1423883234_o

রকিবুল হাসান রকি , সদর দক্ষিণ ঃ

বিপিএলে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বোলার হান্ট এর চুড়ান্ত পর্ব কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ অক্টোবর) কুমিল্লার লালমাই কলেজ মাঠে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামাল।

উপস্থিত ছিলেন ভিক্টোরিয়ান্স এর টিম ম্যানেজার খালেদ মাসুদ পাইলট, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারোয়ার, জেলা ক্রীড়া কিকেট এসোসিয়েশনের সভাপতি নাজমুল আহসান রুমেন প্রমুখ।

14513742_575561299310907_1143237598_o

চুড়ান্ত বাছাই পর্বে ১০ জনকে নির্বাচিত করা হয়। এর আগে জেলার চান্দিনা, কুমিল্লা ষ্টেডিয়াম ও লালমাই কলেজ মাঠে ৩টি প্রাথমিক পর্যায়ে ৭০ জনকে বাছাই করা হয়। আজ চূড়ান্ত পর্বে ৭০ জন থেকে ১০ জনকে নির্বাচিত করা হয়।

নাফিসা কামাল বলেন, বোলার হান্ট এর প্রধান উদ্দেশ্য হল কুমিল্লার তৃনমূল থেকে ক্রিকেটার ডেভোলপ করা। এখান থেকে ক্রিকেটার এনে সামনের জাতীয় ক্রিকেটে খেলানো ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি