শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যমুনার কারখানায় আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৬

fire-jamuna-spning-kaliaka20161002093306
ডেস্ক রিপোর্ট :

কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যমুনা গ্রুপের যমুনা স্পিনিং মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ১৪টি ইউনিট কাজ করছে। আগুন বাড়তে বাড়তে পাশের একটি কারখানাতেও ছড়িয়ে পড়েছে।

রোববার (০২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ওই কারখানার ম্যানেজার মুক্তার হোসেন রাজু জানান, তুলার গুদাম, সুতা গুদামে বেশি আগুন লাগে। এ থেকে আগুন বেশি ছড়ায় এবং পাশের একটি কারখানাতেও চলে যায়।

খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি, ইপিজেডের দুটি ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও ইউনিট যোগ হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি