শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিএনপি আর ঘুরে দাঁড়াতে পারবে না : এরশাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

ershed-550x368

পূর্বাশা ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি মনে হয় এখন আর সেভাবে ঘুরে দাঁড়াতে পারবে না। নেতাকর্মী সবাই জেলে, হাজার হাজার মামলা।

তিনদিনের সফরে সোমবার রংপুর এসে দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন সাবেক এই সামরিক শাসক। এখন দেশে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা নেই বলেও মন্তব্য করেন তিনি।

এরশাদ বলেন, ‘বিএনপি যে আমার ওপর অত্যাচার করেছে তার ফলাফল এখন তারা ভোগ করছে। আল্লাহর বিচার আছে না? আল্লাহর বিচার শুরু হয়েছে। অত্যাচার আমার ওপর করেছে, আমার দলের ওপর করেছে। এমন নির্যাতন কোনো রাজনৈদিক দলের ওপর হয় না। তার ফলাফল ভোগ করবে এখন।’

এ সময় জাপা চেয়ারম্যান জানান, ১ অক্টোবর থেকে তাঁর দল নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি