শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হবে না’


‘রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের ক্ষতি হবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

151517hasan-mahamud_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনে সুন্দরবনের কোনো ধরনের ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সোমবার দুপুরে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক মিলনায়তনে জাতীয় নবায়নযোগ্য শক্তির পরিকল্পনা, কর্মপন্থা ও লক্ষ্যমাত্রা অর্জন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্রটি আলট্রাসুপার ক্রিটিক্যাল পদ্ধতির মাধ্যমে স্থাপন করা হচ্ছে। অর্থাৎ, এ পরিকল্পনার মাধ্যমে সম্পূর্ণভাবে এটি স্থাপন করা হলে সুন্দরবনের কোনো ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। সভায় আরও উপস্থিত আছেন, বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ড. আইনুন নিশাত, স্রেডার চেয়ারম্যান মো. আনোয়ারুল আসলাম সিকদার, পরিবেশবিদ শামসুদ্দোহা প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি