স্টাফ রিপোর্টার:
কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ডের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক মো: জাহাংগীর আলমকে অভ্যর্থনা জানানো হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার, জেলা কমান্ডের কমান্ডার সফিউল আহমেদ বাবুল, ডেপুটি কমান্ডার নন্দন চৌধুরী, মহানগর কমান্ডার ডা: আবু আয়ূব হামিদ, ডেপুটি কমান্ডার (অর্থ) মো: মনির হোসেন, কোতয়ালী কমান্ডার শাহজাহান সাজুসহ বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


















































