শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে সার্ককে ধ্বংস করতে চাচ্ছে : নোমান


বাংলাদেশকে নিয়ন্ত্রণে নিতে সার্ককে ধ্বংস করতে চাচ্ছে : নোমান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

noman

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কয়েকটি দেশ সার্ককে ধ্বংস করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক শোক সভায় তিনি এ মন্তব্য করেন।

‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ’র স্মরণে’ ‘ সভায় তিনি বলেন, সার্কের প্রয়োজন আছে। কারণ সার্ক না থাকলে বর্হিবিশ্বের দেশগুলো বাংলাদেশের সাথে বন্ধুত্ব ও সহযোগিতার নামে ক্ষতি করার ষড়যন্ত্র করবে। সুতরাং প্রধানমন্ত্রীকে বলতে চাই, ভারত সার্ক সম্মেলন না চাইলেও আপনার নিজের উদ্যোগ নেওয়া উচিত ছিল সম্মেলনের জন্য। কারণ সার্ক বন্ধ করা হবে বর্হিবিশ্বর দেশগুলোর বড় একটি স্বার্থের জন্য।

ভুয়া ভোটার তালিকা করবে এমন নির্বাচন কমিশন চায় বিএনপি- প্রধানমন্ত্রী এই বক্তব্যের সমালোচনা করে নোমান বলেন, বিএনপি যে সার্চ কমিটি গঠনের দাবি জানিয়েছে তা নিয়ে প্রধানমন্ত্রী হাসি ও ঠাট্টা করেছেন। তার বক্তব্যের সমালোচনা করতেও লজ্জা হয়। কারণ তিনি ‘প্রধানমন্ত্রী’ যে বিএনপি সরকারের আমলে ১ কোটি ৩৫ লাখ ভুয়া ভোটারে কথা বলেছেন তা ঠিক নয়। কারণ বিএনপির কর্মীরাই ওই সময় ভোটার হতে পারেননি।

এছাড়া ওই সময়ে নির্বাচন কমিশনের সঙ্গে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে বলেছিলেন, আসলে কেউ ভুয়া ভোটার হয়নি। যারা নিজ জেলার নয় ঢাকায় থাকেন, তারা নিজের জেলা ও ঢাকাতেও ভোটার হয়েছেন। সুতরাং এক ব্যক্তি দুই জায়গায় ভোটার হওয়ার কারণে এমনটি হয়েছে।

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যের কঠোর সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কিভাবে হবে তা দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিল। কিন্তু মানুষের কথা না বুঝে তিনি কথা বলেছেন। মূলত তার ‘প্রধানমন্ত্রী’ বক্তব্যে রাজনৈতিক নয়, অরাজনৈতিক বক্তব্যে ছিল।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে আব্দুল্লাহ আল নোমান বলেন, আগামী নির্বাচন হবে জনগণের ভোটের মাধ্যমে। আর এর বাইয়ে দেশে কোন নির্বাচন হতে পারবে না। হতে দেওয়া হবে না।

হান্নান শাহ’র প্রতি স্মৃতি চারণ করে তিনি বলেন, হান্নান শাহ মৃত্যুর ফলে বিএনপি ক্ষতিগ্রস্থ হয়েছে। কারণ আমাদের পরিকল্পনা ছিল, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন। তবে বর্তমান সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে এগুলো দাবি আদায় করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আন্দোলন ও সংগ্রাম। আর এই আন্দোলনে হান্নান শাহ’র মত সাহসী যুদ্ধার খুবই প্রয়োজন।

আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে শোক সভায় জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, সাবেক সংসদ সদস্য শাহ মো.আবু জাফর প্রমুখ বক্তব্যে রাখেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি