মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানুষ মাশরাফির জন্য একটা লম্বা স্যালুট


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

mash_26565_1475387508-550x310

ডেস্ক রিপোর্ট :

মো. জাহিদ আহসান রাসেল, এমপি

ওয়ানডে জয়ের ‘সেঞ্চুরি’র রেকর্ড গড়ল বাংলাদেশ। অভিনন্দন বাংলাদেশ,

ডা. ইমরান এইচ সরকার, মুখপাত্র, গণজাগরণ মঞ্চ

খেলার মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কিছু নয়। এর আগে বহুবার এই দৃশ্য দেখেছে পৃথিবী। যখন অনাহুত কেউ মাঠে ঢুকে পড়ে, নিরাপত্তাকর্মীরা তাকে টেনে হিঁচড়ে বের করে আনে। খেলোয়াড়রাও পারতপক্ষে ভক্তের কাছে যান না। কিন্তু আজ এক অন্যরকম দৃশ্য দেখল ক্রিকেট বিশ্ব। তারকা খেলোয়াড় এখানে ভক্তকে এড়িয়ে যাননি, সৌজন্য দেখিয়ে আলিঙ্গন করেই মুখ ফেরাননি। বরং বুকে জড়িয়ে ভক্তকে আড়াল করেছেন। এই না হলে ক্যাপ্টেন।

ক্রিকেটার মাশরাফির অসাধারণত্ব নিয়ে অনেক কথা বলা যায়। কিন্তু মানুষ মাশরাফি এতটাই বিশাল তাকে শব্দে ধারণ করা সম্ভব নয়। ক্রিকেটার মাশরাফিকে বহুবার কুর্নিশ করেছে বিশ্ব, মানুষ মাশরাফি, ক্যাপ্টেন মাশরাফির জন্য আজ একটা লম্বা স্যালুট।

মাশরাফি, ওয়ান অ্যান্ড অনলি

লুৎফর রহমান হিমেল, সাংবাদিক

৮ নভেম্বর, ২০০১ থেকেই দেখে আসছি। মাশরাফি, ওয়ান এন্ড অনলি।  ক্রিকেট যে ভদ্রলোকের খেলা, তাকে দেখলে মনে পড়ে। চেহারায় ইস্পাত কঠিন, হৃদয়টা কাশফুলের মতন নরম। পুরো টিমে প্রাণশক্তি ছড়িয়ে দেওয়ার অদম্য এক শক্তি আছে তার। ফলে শুধু এ দেশেই না, গোটা ক্রিকেট বিশ্বেই ছড়িয়ে আছে তার অগনন ভক্ত। ৃতবে আজ মাঠে কোনো সুন্দরী এভাবে ঢুকে পড়লে দৃশ্যটা আরো সুন্দর হতে পারত। সমালোচনাটা তখন আলোচনায় রূপ নিতে পারত।

তা খুব আপ্লুত করল আমাকে

স্বকৃত নোমান, কথাসাহিত্যিক

ক্রিকেট খেলা আমি দেখি না। কখনোই না। সময়ের বিপুল অপচয় মনে হয়। তবে আজকের খেলায় গ্যালারি থেকে নেমে যে দশর্ক খেলোয়াড় মাশরাফিকে জড়িয়ে ধরেছেন, তা খুব আপ্লুত করল আমাকে। নানা অবদমনের শিকার এই দেশের মানুষ। আনন্দের চেয়ে তাদের বেদনার মাত্রা বেশি। ক্রিকেট খেলা তাদের আনন্দ দিচ্ছে, এটাকে অনেক বড় ব্যাপার মনে হলো।

আমি এই ঘটনায় ভয় পাচ্ছি!

মাহফুজ মিশু, সাংবাদিক

মাঠের মধ্যে দর্শক ঢুকে পড়া, তাকে নিয়ে মাশরাফির মমত্ববোধ নিয়ে অনেক আলোচনা। আমি এই ঘটনায় ভয় পাচ্ছি! সত্যি। এটা ভালো লক্ষণ না। নিরাপত্তাবাহিনীর এত সদস্য থাকতে উনি কিভাবে মাশরাফির কাছে পৌঁছালেন, সেই প্রশ্নের উত্তর খোঁজা খুব জরুরি। মনে রাখতে হবে, মাশরাফি একজনই। আবার আইসিসি আর ক্রিকেট মোড়লরাও বিষয়টি নিয়ে পানি ঘোলা করতে পারে! এদেশ জঙ্গিবাদী-সন্ত্রাসীদের দেশ প্রমাণে কিন্তু অনেকেই খেলছেন। কাজেই এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিরাপত্তার সর্বোচ্চ মান নিশ্চিত করা জরুরি।

এমন পাগল দর্শকের দরকার কিৃ

শরিফুল হাসান, সাংবাদিক

শততম জয়টা এখন স্বাভাবিকই মনে হয়। তার চেয়ে বরং বেশি মুগ্ধতা থাকে মাশরাফিতে। এই ছেলেটাকে আমি প্রচ- শ্রদ্ধা করি। আমার কাছে বাংলাদেশের প্রতিচ্ছবি এখন মাশরাফি। তবে বরাবরের মতোই বাংলাদেশের আরেক প্রতিচ্ছবি অসংযত ওই দর্শক। এমন পাগল দর্শকের দরকার কি, যে ক্রিকেটের বিপদ ডাকে! প্লিজ সংযত হন। আর দেশ ও দেশের মানুষকে এভাবেই তুমি আগলে রাখো ক্যাপ্টেন মাশরাফি।

কি হইলো মাঠে?

ফরহাদ হোসেন, সাংবাদিক

কি হইলো মাঠে? ভক্তের খবর আছে। তবে ম্যাশের অ্যাপ্রোচটা চমৎকার ছিল।

এটা নিখাঁদ ভালোবাসা

রাজিব আহামদ, সাংবাদিক

মাশরাফির একটু ছোঁয়া পেতে মাঠে ভক্তের প্রবেশ নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নয় রে পাগলা বিবিসি। এটা নিখাঁদ ভালোবাসা। ধন্যবাদ মাশরাফি, ভক্তের ভালোবাসা স্বীকার করে বুকে জড়িয়ে নেওয়ার জন্য।

তখন স্ট্যাটাস স্ট্যাটাস খেইল্লেনৃ

মুনতাসির রহমান মাহিন, ক্রিকেট ভক্ত

ইংল্যান্ড যখন কইব যে এই নিরাপত্তা, মাঠের ভিতরে গ্যালারিত্তে দর্শক ঢুইক্কা যায়। আমরা খেলতাম না। তখন স্ট্যাটাস স্ট্যাটাস খেইল্লেন সবাই।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি