শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সেপ্টেম্বরে দেশে খুন ৮৫, শিশু হত্যা ২৩ ও ৩১ নারী-শিশু ধর্ষণ


সেপ্টেম্বরে দেশে খুন ৮৫, শিশু হত্যা ২৩ ও ৩১ নারী-শিশু ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

sumon
ডেস্ক রিপোর্ট :

১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে খুন ৮৫, শিশু হত্যা ২৩ ও ধর্ষণের শিকার হয়েছে ৩১ নারী-শিশু। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সূত্রে এ তথ্য জানা গেছে। সেেেপ্টম্বর মাসে শিশু হত্যা-নির্যাতনের ঘটনা, গণ ধর্ষণ, পারিবারিক ও সামাজিক কোন্দলে আহত ও নিহত, গৃহকর্মী নির্যাতন ও খুন, নারী নির্যাতন, রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলি ছিল উল্লেখযোগ্য। সংস্থার এক গবেষনা প্রতিবেদনে দেখা যায় ধর্ষণ ঃ ৩১ ধর্ষিত নারী ও শিশুর মধ্যে, মধ্যে শিশু ১০ জন। ১০ জন নারী। ৯ জন নারী গণ ধর্ষণের শিকার হন। ধর্ষণের পর হত্যা করা হয় ২ জনকে। মাদারীপুরে এক গৃহবধূকে গণধর্ষণ শেষে নদীতে ফেলে দেয়া হয়। ফরিদপুরে ধর্ষণের শিকার হয় ৭ বছরের এক শিশু। সাভারে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে বাড়িওয়ালা।

শিশু হত্যা ঃ সেপ্টেম্বর মাসে ২৩ শিশুকে হত্যা করা হয়। নির্যাতনের শিকার হয় ১৫ জন শিশু। বগুড়ায় দুই বছরের এক শিমুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছয় মাসের শিশুকে আছাড় মেরে হত্যা করে বাবা, ঘটনাটি ঘটেছে নেত্রকোনায়। মিরপুরে ৯ বছরের এক শিশুকে গরম ইস্ত্রি দিয়ে ছ্যাকা দিয়েছে তার চাচী। যৌতুকঃ সেপ্টেম্বের মাসে যৌতুকের কারনে প্রাণ দিতে হয়েছে ৫ জন নারীকে। নির্যাতনের শিকারও হয় ৪ জন। ফেনীতে যৌতুকের দাবীতে এক গৃহবধূকে হত্যা করে স্বামী ও তার পরিবারের লোকজন। যৌতুক দিতে না পারায় নারায়নগঞ্জে ফাতেমা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়।

ক্রস ফায়ারে নিহত ঃ সেপ্টেম্বর মাসে ক্রস ফায়ারে মৃত্যু হয় ১০ জনের, এর মধ্যে পুলিশের হাতে নিহত হয় ৯ জন এবং র‌্যাব কর্তৃক নিহত ১ জন।

সামাজিক অসন্তোষ ঃ সামাজিক অসন্তোষের শিকার হয়ে সেপ্টেম্বর নিহত হয়েছেন ১২ জন। আহত হয়েছেন ৫৫৮ জন। রাস্তা করা নিয়ে বিরোধের জের ধরে হবিগঞ্জে ১ যুবক নিহত , আহত ১০ জন। বেশীর ভাগ ঘটনাই ঘটে জমি জমা, দুই গ্রামের খেলা নিয়ে সংঘর্ষ বা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে। পারিবারিক কলহঃ পারিবারিক কলহে সেপ্টেম্বর মাসে নিহত হন ১৫ জন, এদের মধ্যে পুরুষ ১২ জন ,নারী ৩ জন। তাছাড়া বিভিন্ন কারনে এ মাসে স্বামীর হাতে নিহত হন ১৫ জন নারী। ফরিদপুরে। নতুন মডেলের মোটর সাইকেল না পেয়ে নিজের মা বাবার শরীরে আগুন দিয়েছে এক সন্তান। পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্দ্ব, রাগ, পরকীয়া সহ বিভিন্ন পারিবারিক কারনে এই সব মৃত্যু সংগঠিত হয় বলে জানা গেছে।

আত্মহত্যা ঃ সেপ্টেম্বর মাসে আত্মহত্যা করেছে ৩৩ জন। এদের মধ্যে ১০ জন পুরুষ ও ২৩ জন নারী। পারিবারিক দ্বন্দ্ব, প্রেমে ব্যর্থতা, অভিমান, রাগ ও যৌন হয়রানী, পরীক্ষায় খারাপ ফল, এমনকি পছন্দের পোষাক কিনতে না পারার কারনেও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। খুন ঃ সেপ্টেম্বের মাসে দেশে সন্ত্রাসী কর্তৃক নিহত হন ৮৫ জন ও আহত হয় ৭৯ জন। ৪ সেপ্টেম্বের বগুড়ায় এক সেলুন মালিককে কুপিয়ে হত্যা করে দুর্বূত্তরা। টঙ্গীর গাজিপুরে বিকাশের গানম্যানকে গুলি কওে ১৬ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে অস্ত্রধারীরা।

অন্যান্য সহিংসতার ঘটনা: সেপ্টেম্বর মাসে ৭ জন এসিড নিক্ষেপের শিকার হয়। মাদকের প্রভাবে বিভিন্ন ভাবে নিহতের সংখ্যা ১ জন, আহত হয় ৫ জন। সড়ক দূর্ঘটনায় এ মাসে নিহত ২৫০ ও আহত ৮৬৮ জন। তাছাড়া পানিতে ডুবে, অসাবধানবশত, বিদ্যুৎপৃস্ট হয়ে, বজ্রপাতে মৃত্যুবরণ করেছে ১৫২ জন। গণপিটুনিতে নিহত হয় ১,আহত হয় ৬ জন। বোমা বিস্ফোরনে আহত ৫ জন, নিহত হয় ২ জন। তাছাড়া ভারতীয় সীমান্ত বাহিনী কর্তৃক নিহত হয় ৫ জন, আহত ৭ জন। চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত্যু হয় ৮ জনের। জঙ্গি ও সন্ত্রাসী দমন অভিযানের নামে গনগ্রেফতার করা হয় ৪৭৫ জনকে। এ মাসে নিখোজ হয় ১১ জন । মানবাধিকার বাস্তবায়ন সংস্থা মনে করে মানবাধিকার লংঘন অব্যাহত থাকলে একদিকে যেমন দেশের অগ্রগতি ব্যাহত হবে অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠার যে অঙ্গিকার তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আইনের সঠিক প্রয়োগ, মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়মিত পর্যবেক্ষণ ও প্রতিরোধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, অপরাধিদের দৃষ্টান্তমূলক শাস্তি, নৈতিক অবক্ষয় রোধে বিভিন্ন পর্যায়ে কাউন্সিলিং, আইনশৃঙ্খলা বাহিনীর দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, ভালো কাজের জন্য পুরষ্কার, সামাজিক সংগঠনগুলোর বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম স্কুল কলেজগুলোতে সচেতনতামূলক কার্যক্রম, মিডিয়ায় এসব পরীক্ষামূলক সম্প্রচার ইত্যাদির মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নতি সম্ভব বলে মনে করে সংস্থাটি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি