রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসাম উদ্ধার হওয়া মাদকাসক্ত যুবকের মুত্যৃ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.১০.২০১৬

images

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা পৌর এলাকায় রাস্তার পাশ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া মাদকাসক্ত যুবকের মৃত্যু হয়েছে।

লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২ অক্টোবর) তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৬ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর সকালে তার মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যুবকটি মাদকাসক্ত ছিলেন।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি