শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢামেকে ১২ দিন যাবৎ ভর্তি নাম-পরিচয়হীন এক শিশু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৬

sishu-550x367
ডেস্ক রিপোর্টঃ

ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে টানা ১২ দিন যাবৎ চিকিৎসাধীন রয়েছে নাম-পরিচয়হীন ১২ বছরের এক অসুস্থ শিশু। শিশুটির নাম, পরিচয়, অভিভাবক বা আত্মীয়-স্বজন সম্পর্কে কোন তথ্যও নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। চিকিৎসার ফলে শিশুটির শারীরিক অবস্থার কিছুটা পরিবর্তন হলেও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া নিয়ে চিন্তিত চিকিৎসকরা।

গত ২৩ সেপ্টেম্বর রাজধানীর বনানী এলাকা থেকে অজ্ঞান অবস্থায় মাথায় আঘাত পাওয়া শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে আর কেউ খোঁজ নেয়নি শিশুটির। মুখে কথা না বললেও হঠাৎ হঠাৎ মা বলে চিৎকার করে সে। নিষ্পাপ শিশুর এমন বেদনাদায়ক পরিস্থিতি দেখে কষ্ট পাচ্ছেন হাসপাতালের পাশের বেডে রোগী ও রোগীর স্বজনরা। তারা জানান ছেলেটি মাঝে মাঝে উঠে বসে। বাবা-মা বা পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করলে উদাসীন চেয়ে থাকে।

নার্সরা জানিয়েছেন, শিশুটির সিটি স্ক্যান করা হয়েছে। আগে চেয়ে অবস্থা এখন বেশ ভালো। মাথার আঘাত খুব বেশি নয় তাই সেরে উঠবে খুব তারাতারি।

নাম-পরিচয় না পেলেও ২০৪ নম্বর ওয়ার্ডে থাকা শিশুটির চিকিৎসায় কোন অবহেলা নেই কর্তৃপক্ষের। কর্মকর্তারা জানান তারা অপেক্ষা করছেন যদি কেউ খোঁজ নিতে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. খাজা আবুল গফুর বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে শিশুটিকে সুস্থ করে তোলা। পরবর্তীতে অভিভাবকের সন্ধান পাওয় গেলে প্রমাণ সাপেক্ষে তাকে হস্তান্তর করা হবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি