মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সাত ফরোয়ার্ড নিয়ে ভুটানে যাচ্ছে বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১০.২০১৬

base_1475660369-practice-photo-1

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় প্লেঅফ খেলতে আগামী শুক্রবার (৭ অক্টোবর) ভুটান যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বুধবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ২৩ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি।

প্রথম প্লেঅফে গোলশূন্য ড্রয়ের পর এ ম্যাচে স্কোর করার বিকল্প কিছু ভাবার সুযোগ নেই বাংলাদেশের কাছে। গোলের জন্য মরিয়া দলের কোচ টম সেইন্টফিটও। ২৩ সদস্যের দলে তাই সাতজন ফরোয়ার্ডকে জায়গা দেয়া হয়েছে।  ইনজুরি কাটিয়ে প্রায় ৪ মাস পর দলে ফিরেছেন সবচেয়ে অভিজ্ঞ স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি।

এ সময় সেইন্টফিট বলেন, ‘আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। তবে কন্ডিশন বিবেচনায় জয়ের জন্য পুরো ৯০ মিনিট বুদ্ধিদীপ্ত ফুটবল খেলতে হবে।’

অবসর ভেঙ্গে জাতীয় দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও। তবে বাদ পড়েছেন মিডফিল্ডার জামাল ভুঁইয়া।

বাংলাদেশ স্কোয়াড:

গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, মামুন খান, মো. নেহাল।

ডিফেন্ডার: তপু বর্মণ, মামুন মিয়া, রায়হান হাসান, রেজাউল করিম, আতিকুর রহমান মিশু।

মিডফিল্ডার: এনামুল হক শরীফ, আতিকুর রহমান ফাহাদ, হেমন্ত ভিনসেন্ট, ইমন মাহমুদ, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোহাম্মদ আব্দুল্লাহ, রুবেল মিয়া।

ফরোয়ার্ড: এনামুল হক, জুয়েল রানা, জাহিদ হাসান এমিলি, শাখাওয়াত হোসেন রনি, জাফর ইকবাল, মেহবুব হাসান নয়ন, সোহেল রানা।

স্ট্যান্ডবাই: ইয়ামিন চৌধুরী মুন্না (ডিফেন্ডার), মনসুর আমিন (ডিফেন্ডার), মাসুক মিয়া জনি (মিডফিল্ডার)।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি