শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থন পিছিয়ে ৩ নভেম্বর


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৬

1475737119
পূর্বাশা ডেস্ক:
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন পিছিয়ে আগামী ৩ নভেম্বর পুনর্নির্ধারণ করেছে আদালত।
আজ বৃহস্পতিবার রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ দিন ধার্য ছিল।
খালেদা জিয়া হাজির না হয়ে তার আইনজীবীদের দিয়ে সময়ের আবেদন জানান। এ আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থন পিছিয়ে আগামী ৩ নভেম্বর পুনর্নির্ধারণ করে আদালত।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি