পূর্বাশা ডেস্ক:
কুমিল্লা জেলাধীন দাউদকান্দির কে.এম.আই খলিলকে যুবদলের কেন্দ্রীয় কমিটি হতে বহিষ্কারের খবর পাওয়া গেছে।
৫ অক্টোবর বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি কে.এম.আই খলিলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি’র প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তাকে এ বহিষ্কার করা হয় বলে উল্লেখ করে একটি সূত্র। কে.এম.আই খলিল দাউদকান্দি পৌরসভার কাজিরকোনা গ্রামের মৃত চেরাগ আলী মৌলভীর পুত্র। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সহ-সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। এছাড়াও তিনি দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে একসময় দায়িত্ব পালন করেন।


















































