শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ছয় বছর পর চূড়ান্ত হলো শিক্ষা আইন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.১০.২০১৬

521e470f6afc3-untitled-1

পূর্বাশা ডেস্ক:

দীর্ঘ ছয় বছর ঘষামাজার পর চূড়ান্ত রূপ পেল শিক্ষা আইন। ‘শিক্ষা আইন-২০১৬’ নামে বিল আকারে চূড়ান্ত করা হয়েছে। আইন লঙ্ঘনে দ-নীয় অপরাধের বিচার দেশের প্রচলিত ফৌজদারি আদালত এবং মোবাইল কোর্ট আইনেও করা যাবে।

চূড়ান্ত শিক্ষা আইনে বিভিন্ন নীতির মধ্যে থাকছে উচ্চশিক্ষায় মূল্যায়নে অভিন্ন গ্রেডিং পদ্ধতি; নির্দিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ফি নির্ধারণ; বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন; স্থায়ী শিক্ষা কমিশন গঠনের বাধ্যবাধকতা। শিক্ষার্থীদের শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতন করা যাবে না। প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন হবে। শিক্ষক প্রশিক্ষণের জন্য করতে হবে নীতিমালা। রাজনৈতিক সংশ্লিষ্টতায় বন্ধ হয়ে যাবে কোচিং সেন্টার। সরকার অনুমোদিত বেতন, ফির অতিরিক্ত নেওয়া যাবে না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি যৌক্তিক হারে নির্ধারণের জন্য গঠন করা হবে রেগুলেটরি কমিশন। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো ইউজিসি নির্ধারিত টিউশন ফির বিনিময় সন্ধ্যাকালীন কোর্স/এক্সিকিউটিভ কোর্স চালু রাখার সুযোগ আছে আইনে। এতে ‘নোট’ ও ‘গাইড বই’ প্রকাশে নিরুৎসাহিত করা হয়েছে। তবে সুযোগ আছে ‘সহায়ক পুস্তক’ প্রকাশের।

নোট ও গাইড বইয়ের মোড়ক পরিবর্তন হয়ে সহায়ক পুস্তক প্রকাশের সুযোগ নেবে ব্যবসায়ীরা এমন আশঙ্কা করছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, এসব বইয়ে পরীক্ষার জন্য সম্ভাব্য প্রশ্নাবলির উত্তর থাকে, যা শিক্ষার্থীরা অধ্যয়ন করে। এতে সৃজনশীল প্রতিভা বাধাগ্রস্ত হয় এবং পাঠ্যপুস্তক পাঠে উৎসাহ হারায় শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ প্রসঙ্গে বলেন, আইনে বলা আছে কোনো প্রকাশক/প্রতিষ্ঠান/ব্যক্তি কেবল সহায়ক পুস্তক বা ডিজিটাল শিখন-শেখানো সামগ্রী প্রকাশ করতে পারবেন। কিন্তু কোনো ধরনের নোট বই বা গাইড বই প্রকাশ করা যাবে না।

সহায়ক বইয়ের নামে নোট-গাইড বের করার সুযোগ আছে কিনাÑ এমন প্রশ্নে মন্ত্রী জানান, সহায়ক বই প্রকাশ করতে হলে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তখন আমরা দেখব কোনটি নোট-গাইড না সহায়ক পুস্তক।

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণসাক্ষর অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী এ বিষয়ে বলেন, সারাবিশ্বেই পাঠ্যপুস্তকের সঙ্গে সহায়ক পুস্তক থাকে। কিন্তু আমাদের দেশে যেটা নোট-গাইড এটা তো সহায়ক পুস্তক নয়। এ ধরনের নোট-গাইড হচ্ছে পাঠ্যপুস্তকের বিকল্প। এগুলো পাঠ্যপুস্তক পাঠের উৎসাহ হারায়। পাঠ্যপুস্তকের বিষয়বস্তু বিস্তৃত পরিসরে জানার জন্য সহায়ক পুস্তক পড়তে বলা হয় শিক্ষার্থীদের। ইংরেজি মিডিয়ামের শিক্ষার্থীর জন্য নানা ধরনের রিডিং মেটারিয়াল অনলাইন থেকে সংগ্রহ করা হয়। কিন্তু সব নোট-গাইড নয়। সরকার যদি সহায়ক পুস্তক প্রকাশের সুযোগ রাখে সেটা কঠোরভাবে মনিটরিং করতে হবে।

মন্ত্রণালয়ের চূড়ান্ত আইনের সংজ্ঞায় ‘নোট ও গাইড বই’ সম্পর্কে বলা হয়েছে, যে পুস্তকসমূহে পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর আলোকে শুধু বিভিন্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্নাবলির উত্তর লেখা থাকে, যা শুধু পরীক্ষা পাসের উদ্দেশ্যে বিকল্প হিসেবে নেতিবাচকভাবে ব্যবহৃত হয়। যা অধ্যয়ন করলে শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বাধাগ্রস্ত হয় ও শিক্ষার্থীরা মূল পাঠ্যপুস্তকের পাঠে উৎসাহ হারায়।

‘সহায়ক শিক্ষা পুস্তক’ অর্থ শিক্ষাক্রমের উদ্দেশ্যকে সামনে রেখে মূল পাঠ্যপুস্তকের বিষয়গুলোর ব্যাখ্যা বিশ্লেষণ সমন্বয়ে রচিত গ্রন্থাদি যা মূল পাঠ্যপুস্তকের বিষয়বস্তুকে বিস্তৃত পরিসরে জানার জন্য সহায়ক ভূমিকা পালন করে।

সহায়ক পুস্তক প্রকাশের সুযোগের বিষয়ে শিানীতি প্রণয়ন কমিটির সদস্য প্রফেসর শেখ ইকরামুল কবীর বলেন, নোট-গাইড মোড়ক পরিবর্তন করে সহায়ক পুস্তক নামে প্রকাশের আশঙ্কা রয়েছে। এখন যেসব নোট-গাইড পাওয়া যায়, এর সঙ্গে বাড়তি কিছু যোগ করে সহায়ক পুস্তক হয়ে যাবে। এর পরও আইনে সুনির্দিষ্ট একটা গাইডলাইন থাকা দরকার।

শিক্ষা আইন খসড়া প্রণয়ন কমিটির প্রথম বৈঠক হয় ২০১১ সালের জানুয়ারিতে শিা মন্ত্রণালয়ে। সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় গত ২২ সেপ্টেম্বর। এত দিনে প্রায় পঞ্চাশের অধিক সভা অনুষ্ঠিত হয়েছে এটি চূড়ান্ত করতে। খসড়া প্রণয়ন কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত সরকারি কর্মকর্তাকে প্রধান করে কমিটি গঠনের জন্যই খসড়া তৈরিতে দীর্ঘ সময় লেগেছে। কারণ কর্মকর্তারা মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকেন। দাপ্তরিক কার্যক্রম ফেলে রেখে শিা আইন প্রণয়নে পর্যাপ্ত সময় দিতে পারেননি।

চলতি সংসদ অধিবেশনে আইনটি উত্থাপন করা যাবে কিনা? এমন প্রশ্নে নুরুল ইসলাম নাহিদ জানান, এ অধিবেশনে হয়তো নিতে পারব না। তবে আগামী ১৫ দিনের মধ্যে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পর মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।

এই আইনে চার বছর থেকে ছয় বছর পর্যন্ত বয়সের শিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষার মেয়াদ হবে দুই বছর। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তর। প্রাথমিকস্তরে প্রথম শ্রেণিতে ভর্তিযোগ্য শিশুর বয়স হবে ন্যূনতম ছয় বছর। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মাধ্যমিক স্তর। স্নাতক বা তদূর্ধ্ব উচ্চশিা স্তর বলে ধরা হবে। প্রাথমিক স্তরের শিক্ষা অবৈতনিক ও বাধ্যতামূলক করা হয়েছে। ক্ষুদ্র জাতিসত্তা ও নৃ-গোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। প্রাথমিক স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষাক্রম ও পাঠ্যসূচি চালু করা হবে। প্রাথমিক স্তরের ভর্তির ক্ষেত্রে সরকারি নির্দেশনা অমান্য করলে দুই লাখ টাকা জরিমানা বা ছয় মাসের কারাদ- বা উভয় দ-ে দ-িত করা হবে। ইংরেজি মাধ্যমের স্কুল ও কিন্ডারগার্টেনসহ সব ধরনের প্রতিষ্ঠানকে সরকারের নিবন্ধন নিতে হবে। বিদেশি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল বা সমপর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা, বাংলাদেশের অভ্যুদয়, বাংলাদেশ স্ট্যাডিজ বাধ্যতামূলক করতে হবে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন ও অন্যান্য ফি নির্ধারণে শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদন নিতে হবে। আইন লঙ্ঘন করলে পাঁচ লাখ টাকা জরিমানা বা এক বছর কারাদ- অথবা উভয় দ-ে দ-িত করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি