শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পারাবতের ৩ বগিতে আগুন, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০১৬

rail_27054_1475817524-550x310

পূর্বাশা ডেস্ক:

ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন ও ৩টি বগিতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এ সময় রেলের ৩টি বগিও লাইনচ্যুত হয়।

এতে সিলেটের সঙ্গে পুরো দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শুক্রবার সকাল ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুরে নওয়াপাড়া রেল স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার পর মাধবপুর উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জানা যায়, প্রথমে ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে তা আরও ৩টি বগিতে ছড়িয়ে পড়ে।

তবে অগ্নিকা-ের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি