মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মিরপুরে টিকিটের জন্য হাহাকার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১০.২০১৬

cricket-ticket-sm20161007102038

পূর্বাশা ডেস্ক:

বরাবরের মতোই বাংলাদেশের খেলা মানেই টিকিটের জন্য মিরপুরে দর্শকদের উপচে পড়া ভিড়। বৃষ্টি উপেক্ষা করে বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডের টিকিটের জন্য দীর্ঘ লাইন বেড়েই চলেছে। সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে তা পুরবি সিনেমা হল ছাড়িয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটি মাঠে গড়াবে। সাড়ে ১২টায় স্টেডিয়ামের গেইট খুলে দেওয়া হবে।

গতকাল সন্ধ্যা থেকেই টিকিটের জন্য লাইনে দাঁড়ানো হাজারো ক্রিকেট পাগল দর্শক। ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে আসা টাইগার ভক্ত-সমর্থকের সংখ্যাও লক্ষ্যণীয়।

কিন্তু দর্শকের তুলনায় টিকিটের পরিমান নেহাতই কম! নিরাশ হয়ে ফিরবেন জেনেও অনেকেই টিকিট পাওয়ার আশা ছাড়ছেন না। সিলেটের মৌলভিবাজার থেকে আসা মেহেদী হাসান সারারাত থেকে বৃষ্টিতে ভিজে এখনো লাইনে দাঁড়ানো। মেহেদীর মতো এমন অনেক তরুণের চোখেমুখে এক ধরনের অনিশ্চয়তার ছাপ স্পষ্ট, এতো কষ্টের পরও একটি টিকিট হাতে পাবো তো!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি