শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ১০ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৬

1430463584_101553

পূর্বাশা ডেস্ক:

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মেহেদী হাসান, বিজিবিএমএস এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ০৭ অক্টোবর ২০১৬ তারিখ আনুমানিক ২৩.০০ ঘটিকায় কোতয়ালী থানার অর্ন্তগত “টিপরা বাজার” নামক স্থান হতে ২৯৭ টি হরলিক্স মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়।

এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বর্পূণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা- ৩০ কেজি, অবৈধ ষ্টেরয়েড ট্যাবলেট ৩০০০০ টি, আতশবাজি- ৬০০ টি এবং ৩২ কেজি বাংলাদেশী ইলিশ মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ১১,৯০,৫০০/- (এগার লক্ষ নব্বই হাজার পাঁচশত)টাকা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টম অফিসে জমা করা হয়েছে।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি