শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


খাদিজা হয়ত বেঁচে যাবেন : হাসপাতাল কর্তৃপক্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৬

b47d359b92066ee4f52c646181970453-untitled-9

পূর্বাশা ডেস্ক:

সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত খাদিজা বেগম নার্গিস হয়ত বেঁচে যাবেন বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ। তারা বলেছে, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছাত্রলীগ নেতার চাপাতির কোপে মারাত্মক আহত খাদিজার শারীরিক সর্বশেষ অবস্থা জানাতে আজ শনিবার দুপুরে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে।

স্কয়ার হাসপাতালের মেডিসিন ক্রিটিক্যাল ইউনিটের চিকিৎসক মির্জা নাজিম উদ্দীন বলেন, ”খাদিজার অবস্থা স্থিতিশীল। উল্লেখযোগ্য উন্নতি না হলেও অবনতি হয়নি। আপাতত এর চেয়ে বেশি কিছু বলা যাচ্ছে না। এর আগে চিকিৎসকরা জানিয়েছেন, তাকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। এর মধ্যে খাদিজার শারীরিক অবস্থার কোনো অবনতি হয়নি। এটিই আমাদের আশার আলো দেখাচ্ছে।”

গত সোমবার সিলেটে প্রকাশে ছাত্রলীগের শাহাজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম খাদিজাকে কুপিয়ে আহত করেন। খাদিজাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ইতিমধ্যে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি