শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে আনসার-ভিডিপির সাবেক কমান্ডার হত্যা মামলায় ‘আঙুল কাটা’ মামুন গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৬

chauddagram-arrest-news-08-10-16poto

স্টাফ রিপোর্টার:

চৌদ্দগ্রাম উপজেলা আনসার-ভিডিপির সাবেক কমান্ডার আলী আকবর হত্যা মামলার আসামী মোঃ মামুন ওরফে আঙুল কাটা মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে তাকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরাহিমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আবু তাহেরের পুত্র।
চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, চলতি বছরের ১০ জানুয়ারী রাতে উপজেলার উজিরপুর ইউনিয়নের চাঁন্দুশ্রী গ্রামের উত্তর পাড়ায় সংঘবদ্ধ ডাকাতদলের হামলায় উপজেলা আনসার-ভিডিপির সাবেক কমান্ডার আলী আকবর নিহত হন। ওই মামলায় তদন্ত শেষে আঙুল কাটা মামুনকে গ্রেফতার করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি