শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আ.লীগের পরিচয় বেরিয়ে আসার ভয়ে জঙ্গিদের হত্যা: নজরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.১০.২০১৬

144449najrul_kalerkantho_picture

পূর্বাশা ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, জঙ্গিদের জীবিত ধরলে নিজেদের দলের ‘আওয়ামী লীগ’ লোকদের পরিচয় বেরিয়ে আসতে পারে। সেজন্য ক্ষমসতাসীনরা ক্রসফায়ারে তাদেরকে হত্যা করছে। পাশাপাশি তিনি জঙ্গি আস্তানাগুলো সমুলে উৎখাতের ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নতুন আইনে শহীদ রাষ্ট্রপতিজিয়াউর রহমান কোন ভাতা পাবে না’- এর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, সরকারের যা ইচ্ছে তাই হচ্ছে।

তিনি বলেন,বিএনপি জঙ্গীবাদের বিরুদ্ধে।  আমরা চাই জঙ্গিবাদের মুল ডালপালা খোজা হোক। কারণ আমরা জঙ্গিবাদের নির্মুল চাই। কিন্তু ক্রসফায়ারে মারা হচ্ছে।

ক্রসফায়ারের মাধ্যমে জঙ্গীদের হত্যার সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, বিএনপি সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে। তবে বিএনপি চায় দেশ থেক স্বমুলে জঙ্গীবাদ নির্মুল করা হোক। কিন্তু যাকেই ধরা হয়, তাকেই ক্রসফায়ারে হত্যা করা হলে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে না।

জঙ্গীদের ক্রসফায়ারে হত্যার ঘটনায় সন্দেহ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, জঙ্গীদের আসল দলীয় পরিচয় বেরিয়ে আসতে পারে সেজন্য হয়তো ক্রসফায়ারে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে অতীতের ন্যায় সমুলে জঙ্গীবাদ নির্মুল করবে।

রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুতকেন্ত্র নির্মানে সরকারের অনঢ় অবস্থানের সমালোচনা করে নজরুল বলেন, রামপাল নিয়ে সরকার বিজ্ঞাপনের ভাষায় কথা বলছে। আর এ ধরনের প্রকল্পের মূলে রয়েছে সরকারি দলের নেতাদের দুর্ণীতি।

‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেফতারি পরোয়ানা’ শীর্ষক এ সভায় তিনি বলেন, সরকার স্বাভাবিকভাবেই ক্রমাগত অন্যায় করে চলেছে। তাই তারেক রহমানের নামে মামলা হওয়া স্বাভাবিক।

সরকারকে উদ্দেশ্য করে বিএনপির এ নেতা বলেন, অসংখ্য কারণ আছে রামপালে বিদ্যুৎকেন্দ্র না করার। এতই যদি প্রয়োজন তবে অন্যখানে নয় কেন?

এটা বন্ধ করা উচিৎ। কিন্তু আপনারা সেটা শুনবেনা। এরমধ্যে  কিছু লাভের ব্যাপার আছে।

যেকোন প্রজোক্ট করতে গেলেই কয়দিন পরপর বাজেট বাড়ে। কেন? প্রশ্ন তোলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি