পূর্বাশা ডেস্ক:
গত সাড়ে ছয় মাসে বিভিন্ন পর্যায়ের ৩১০ জন গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে ব্যাংক কর্মকর্তা রয়েছেন ১১২ জন । সর্বশেষ গত বৃহস্পতিবার বিসমিল্লাহ গ্রুপ সংক্রান্ত দুর্নীতি মামলায় জনতা ব্যাংকের দুই উপমহাব্যবস্থাপক গ্রেপ্তার হন। বিসমিল্লাহ গ্রুপের যে মামলায় দুই ডিজিএম গ্রেপ্তার হয়েছেন , একই মামলায় বর্তমানে অন্যতম আসামি মো: আবদুস সালাম আজাদ ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পদ্দোনতি পেয়ে কর্মরত।
৫ অক্টোবর পর্যন্ত দুদকের হিসাব অনুযায়ী ৬৭২৯ টি অভিযোগ গ্রহণ করে। এর মধ্যে ৪৮২ টি অভিযোগ কমিশন কর্তক বাছাই করে অনুসন্ধানের জন্য। সংশ্লিষ্ট মন্ত্রাণালয়ে ৩৮৯ টি অভিযোগ আইনানুগ সিদ্ধান্ত গ্রহণের জন্য পাঠায় দুদক। ৫৮৫৮ টি অভিযোগ কমিশনের অন্তর্ভুক্ত না হওয়ায় তা বাতিল হয়ে যায় । জাতীয় সংবাদ পত্রে প্রকাশিত ১৫২ টি দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদনের মধ্যে ৪১ টি অনুসন্ধানের জন্য গ্রহণ করে । মার্চ হতে সেপ্টেম্বর পর্যন্ত মোট ২০৬ টি মামলা দায়ের, ৩১৬ টি চার্জশিট দাখিলের জন্য এবং ৩০১ টি মামলা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অনুমোদন দেয় দুদক।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দুদকের গ্রেপ্তারের ক্ষমতা বাড়ানো হয়েছে। অর্থাৎ সংশোধিত নতুন আইনে (২০১৬) মামলার আগেই যে কাউকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা পেয়েছে সংস্থাটি। নতুন ক্ষমতাবলে এ পর্যন্ত প্রায় ১২ জনকে গ্রেফতার করেছে তারা।























































