পূর্বাশা ডেস্ক:
নানা অপরাধমুলক কর্মকা- করে কোটি কোটি টাকার মালিক তোফাজ্জল হোসেন ওরফে আদম তোফাজ্জল এখন হঠাৎ করে আওয়ামী লীগের পক্ষে কাজ করছেন।
প্রশাসনের বিভিন্ন বিভাগে তার অবাধ যাতায়াত। অবৈধ পথে কামানো কালো টাকা সাদা করার জন্য, মানব দরদি এখন রাজনৈতিক শেল্টারও খুঁজে পেয়েছেন, ছোট নেতার হাত ধরে এখন বড় নেতাও খুঁজে নিয়ে আদম তোফাজ্জল এখন স্থানীয় সংসদ সদস্যকেও ম্যানেজ করে ফেলেছেন। এই আদম তোফাজ্জল এখন জাতির জনকের ৪১ তম শাহাদৎ দিবসও পালন করেন, আর সেখানে প্রধান অতিথি হয়ে আসেন ঢাকা-১৮ আসনের সাংসদ, সাবেক স্বরাষ্ট্র এবং ডাক ও টেলি যোগাযোগমন্ত্রী এড. সাহারা খাতুন।
বিএনপি- জামায়াতের ডোনার, সরকার বিরোধী বিগত আন্দোলনের অর্থ যোগানদাতা হিসেবে সন্দেহভাজন গত ১৫ আগস্ট জাতির জনকের ৪১ তম শাহাদৎ দিবসে ৩-৪টি গরু জবাই করে তার গড়ে তোলা ট্রেনিং সেন্টারে এক শোক অনুষ্ঠানের আয়োজন করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের আপত্তি থাকা সত্বেও ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসেন ঢাকা-১৮ আসনের সাংসদ এড. সাহারা খাতুন। সাথে ছিলেন পুলিশের উত্তরা জোনের এক সহকারি কমিশনার (এসি)। দুজনই স্টেজে ওঠেন, মাঝখানে বসেন আদম তোফাজ্জল।
আশকোনা , গাওয়াইর , উত্তরখান , দক্ষিণখান স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে কথা বলে জানা যায়, বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকার সময় এই আদম তোফাজ্জল বিএনপির সাথে সম্পৃক্ত থেকে বিএনপির ডোনার হিসেবে কাজ করতেন। বিএনপির পতনের পর সরকার বিরোধী প্রতিটি আন্দোলনে এই আদম তোফাজ্জল অর্থ যোগান দেয়াসহ তার ট্রেনিং সেন্টার থেকে শত শত লোক নিয়ে তারই ছেলে অমি মিছিল- মিটিংয়ে পাঠিয়ে থাকেন। গত সরকার বিরোধী আন্দোলনের সময় আশকোনা হ্জ ক্যাম্পের সামনে জামায়াতের গাড়ি পোড়ানো তান্ডবের গড ফাদারও এই আদম তোফাজ্জল বলে এলাকাবাসী অভিযোগ করেন। এই আদম তোফাজ্জলকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলেই থলের বিড়াল বের হয়ে আসবে। আদম তোফাজ্জল রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট এলাকায় একটি রেস্টহাউজ গড়ে তুলেছেন, সেখানে অনৈতিক কাজ হয়ে থাকে বলেও স্থানীয়দের সাথে কথা বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় আওয়ামী লীগের কমিটিতে তার কোন স্থান না থাকলেও স্থানীয় আওয়ামী রাজনীতি এই আদম তোফাজ্জলই নিয়ন্ত্রণ করছেন বলে শোনা যায়। তাকে শেল্টার দিচ্ছেন তার মিতা বলে খ্যাত এবং দক্ষিণখান থানার একজন পদ হারানো নেতা। এই সময়কার দায়িত্বরত কমিটির সাথেও তার ভাল যোগাযোগ রয়েছে।
এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা- কর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। ক্ষোভ প্রকাশ করে স্থানীয় নেতা-কর্মীরা বলেন , আওয়ামী লীগের মধ্যে বিএনপি-জামায়াত ঢুকে জাতির জনকের ৪১তম শাহাদৎ দিবসে ৪-৫ টি গরু জবাই করে অনুষ্ঠান করে পক্ষান্তরে জাতির জনককেই অপমান করছেন! আমাদের না জানিয়েই এমপি সাহারা আপা বিএনপি- জামায়াতের অর্থযোগানদাতা আদম তোফাজ্জল ও ভুমিদস্যু সাইদ-সালামদের আয়োজিত জাতির জনকের ৪১তম শাহাদৎ বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে আওয়ামীলীগকেই অপমানিত করেছেন। এই ভুমিদস্যুরা এক সময় প্রকাশ্যে আশকোনা ক্লাবে জাতির জনকের পোস্টার সম্বলিত ছবি ছিড়ে ও মাড়িয়ে জাতির জনককে অপমান করেছিল। এবার এই আদম তোফাজ্জল ও ভুমিদস্যু সাইদ- সালামরা আওয়ামী লীগের উত্তরা এলাকার স্থানীয় নেতাদের ম্যানেজ করে কাড়ি কাড়ি টাকা ঢেলে স্থানীয় আওয়ামীলীগের কমিটিতেও স্থান করে নেয়ার পায়তারা করছে। স্থানীয় নেতা মিঠুর সাথে এ চক্রের নিয়মিত যোগাযোগ আছে বলেও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান।























































