পূর্বাশা ডেস্ক:
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে নয়জনের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ময়নাতদন্ত শেষে সবার লাশ ডিএনএ পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।
গাজীপুর সিটি করপোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় শনিবার পুলিশ ও সোয়াটের অভিযানে সন্দেহভাজন সাত জঙ্গি ও হাড়িনাল পশ্চিমপাড়ার লেবুবাগানে র্যাবের অভিযানে দুইজনের মৃত্য হয়।
এ ঘটনায় রোববার দুপুর পর্যন্ত মামলা হয়নি। মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি রেজাউল।
শনিবার গাজীপুরে নয়জন ছাড়াও ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় একজন ও টাঙ্গাইলে দুই সন্দেহভাজন জঙ্গি র্যর্াবের অভিযানে মারা যায়।























































