শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে এম.এ জলীলের স্মরণসভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

chauddagram-news-pic-09-10-16

স্টাফ রিপোর্টার :

কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি
কুমিল্লা জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম.এ জলীল স্মরণে গত (৮ অক্টোবর) শনিবার এক স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। এম.এ জলীয় স্মৃতি সংসদের উদ্যোগে গুনবতী মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত উক্ত স্বরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দ. জেলা আ’লীগের তথ্য বিষয়ক সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান।

স্মৃতি সংসদের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আব্দুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে স্মরণসভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পরিষদের সভাপতি গোলাম ফারুক হেলাল, গুনবতী ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকন, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, গুনবতী মাদ্রাসার অধ্যক্ষ জাকারিয়া ভূঁইয়া, গুনবতী ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, আ’লীগ নেতা ভিপি খায়ের প্রমুখ।
স্মরণসভায় বক্তারা উপজেলা আ’লীগ ও গুনবতী ইউনিয়নে আওয়ামী লীগে এম এ জলীলের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি