শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

  body_new

জাকির হোসেন হাজারি, দাউদকান্দি ॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার স্বন্নিকটে দোনারচর গ্রামের একটি ডোবা থেকে অজ্ঞাত(২৫) এক যুবকের লাশ উদ্ধার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূএে জানা যায়, আজ রবিবার সকালে ডোবার পানিতে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেন। দাউদকান্দি মডেল থানার এস আই কামরুল ইসলাম জানান, অনুমানিক ২/৩ দিন আগে  লাশটি ডোবায়  ফেলা হয়েছে ,তাই ফুলে পচন ধরেগেছে ।  এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় একটি ইউডি মামলা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি