মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন নাসির


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

b0013e2655363dc04b21ee703b71dcc4-nkjasir

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

নাসির হোসেন দলে স্কোয়াডে থাকেন, একাদশে কেন থাকেন না! বেশ কয়েক দিন ধরেই বাংলাদেশের ক্রিকেটে ঘুরে ফিরছে এই প্রশ্নটা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জিততে জিততে বাংলাদেশের ব্যাটিং ভেঙে পড়া কিংবা ফিল্ডিংয়ের সময় ক্যাচ ফেলার পর থেকে নাসিরকে অন্তর্ভুক্ত করার বিষয়টি পরিণত জনদাবিতেই। আজ দ্বিতীয় ওয়ানডেতেই দলে ফেরানো হচ্ছে নাসির হোসেনকে। আগের ম্যাচে ব্যর্থ মোশাররফ হোসেনের জায়গাতেই দলে এসেছেন নাসির।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি