বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা প্রেসক্লাবের সামনে অটোরিক্সার ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১০.২০১৬

%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9%e0%a7%a9

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা নগরীতে প্রেসক্লাবের সামনে সিএনজি চালিত অটোরিক্সার ধাক্কায় লিটন মিয়া (৪৫) নামের এক প্রাইভেটকার চালক নিহত হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় এ দুঘর্টনা ঘটে। দুপুর ২ টায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত লিটন মিয়া বুড়িচং উপজেলার কংশনগর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে নগরীর ভাটপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক।

স্থানীয় সূত্র জানায়, সকালে কুমিল্লা প্রেসক্লাবের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডে লিটন দাড়িয়ে সহকর্মীদের সাথে কথা বলছিলেন। এমন সময় লিটনকে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। সহকর্মীরা প্রথমে গুরুতর আহত লিটনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । পরে চিকিৎসকের পরামর্শে আহত লিটনকে দুপুরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কুমিল্লা রেন্ট এ কারের সভাপতি আব্দুল কাইয়ূম ভূইয়া জানান, অটোরিক্সার ধাক্কায় লিটনের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক জামাল উদ্দিন বিকেল ৪ টায় জানান, এ দুঘর্টনার বিষয়ে লোক মারফত শুনেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি