শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

img_2887

স্টাফ রিপোর্টার:

০৯ অক্টোবর ২০১৬ তারিখ ০৩.৩৫ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ খোকন (৩৫), পিতাঃ মৃত আব্দুল মান্নান, সাং- গোয়ালগাঁও, থানাঃ সদর দক্ষিণ, জেলাঃ কুমিল্লাকে ৪ লিটার ৫০০ এমএল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।

গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্ত হতে পাচারকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ বসত বাড়ীতে এনে মজুদ রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করে ৪ লিটার ৫০০ এমএল ফেন্সিডিলসহ উক্ত মাদক ব্যবসায়ীকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন গোয়ালগাঁও গ্রামস্থ’ আসামী খোকন এর বসতবাড়ী হতে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত ৪ লিটার ৫০০ এমএল ফেন্সিডিলের আনুমানিক মূল্য=১৪,০০০/- টাকা।

এ ব্যাপারে ধৃত আসামী মোঃ খোকন (৩৫) এর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি