ডেস্ক রিপোর্ট :
বিশ্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রায় সব দেশই আহ্বান জানালে ঠিকই সবাই ভিতরে ভিতরে মরণাস্ত্র তৈরী করছে। বর্তমান বিশ্বে যেসব আধুনিক অস্ত্র আছে তার চেয়ে আরও বেশি আধুনিক অস্ত্র আসছে নিকট ভবিষ্যতে। নিম্নে এমন কিছু অস্ত্রের খবর দেওয়া হলোঃ
ঢ়ুরোবট ট্যাংক
এখন যেসব ট্যাংক রয়েছে সেগুলো মানুষ্যচালিত। তবে ভবিষ্যতের ট্যাংক হবে ড্রোন বিমানের মত চালকবিহীন। অনেক দূর থেকেই এ ট্যাংক নিয়ন্ত্রণ করা যাবে এবং দূর থেকে রিমোট কন্ট্রলের মাধ্যমে শত্রুপক্ষের ওপর আঘাত করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এ ট্যাংক বানানোর পরিকল্পনা করেছে।
একে ৪৭ বা স্বয়ংক্রিয় উজি রাইফেল হয়ত সবারই চেনা, তবে যুদ্ধক্ষেত্রে যোগ হতে যাচ্ছে আরও আধুনিক রাইফেল। আধুনিক রাইফেলে বসানো থাকবে মিনি কম্পিউটার এবং তারবিহীন ডিভাইস যার মাধ্যমে শত্রুর অবস্থান ও চলাচল বুঝা যাবে। প্রশিক্ষনবিহীন লোকজনও এ রাইফেল চালালে ৭০ শতাংশ নিশানা ঠিক থাকবে।
ঢ়ুলেজার অস্ত্র
লেজার বা রশ্মি অস্ত্রের ব্যবহার আগে থেকেই ছিল কিন্তু নতুন আরও আধুনিক লেজার অস্ত্র বানাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এ অস্ত্রকে ‘ডিরেক্টেড এনার্জি’ বলে ডাকছে মার্কিন বাহিনী। মাইল মাইল দূরের লক্ষ্যবস্তু বিশেষ করে পানি পথের যুদ্ধ জাহাজের ওপর আক্রমন করতে ৩০ কিলোওয়াট ধারণক্ষমতার এ লেজার কতটা ভয়ংকর হবে তা শুনেই কিছুটা আন্দাজ করা যায়।
ইএম রেল গান
লেজার ও অন্য আধুনিক অস্ত্রের মতই ইএম রেল গান দ্রুত গতিতে শত্রুপক্ষের ওপর আঘাত হানতে সক্ষম। স্টিল ভেদ করে যেতে সক্ষম এ অস্ত্র ঘণ্টায় ৬ হাজার মাইল বেগে শত্রুপক্ষের ওপর আঘাত করতে পারে। রেলের মত গতির বলেই অস্ত্রের নাম রাখা হয়েছে রেল গান।



























































