স্টাফ রিপোর্টার:
০৯ অক্টোবর ২০১৬ তারিখ ০৩.৩৫ ঘটিকার সময় র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মোঃ খোকন (৩৫), পিতাঃ মৃত আব্দুল মান্নান, সাং- গোয়ালগাঁও, থানাঃ সদর দক্ষিণ, জেলাঃ কুমিল্লাকে ৪ লিটার ৫০০ এমএল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন।
গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্ত হতে পাচারকৃত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে তার নিজ বসত বাড়ীতে এনে মজুদ রেখেছে। এ তথ্যের ভিত্তিতে র্যাবের একটি টহল দল অভিযান পরিচালনা করে ৪ লিটার ৫০০ এমএল ফেন্সিডিলসহ উক্ত মাদক ব্যবসায়ীকে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন গোয়ালগাঁও গ্রামস্থ’ আসামী খোকন এর বসতবাড়ী হতে হাতেনাতে আটক করে। উদ্ধারকৃত ৪ লিটার ৫০০ এমএল ফেন্সিডিলের আনুমানিক মূল্য=১৪,০০০/- টাকা।
এ ব্যাপারে ধৃত আসামী মোঃ খোকন (৩৫) এর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


















































