শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামের ২৩টি পূজা মন্ডপে বিপুল উৎসাহ উদ্দীপনায় পালন হচ্ছে শারদীয় দুর্গোৎসব


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.১০.২০১৬

chauddagram-puja-pic-10-10-16

স্টাফ রিপোর্টার:

সার্বজনীন শারদীয় দুর্গাপূজার আগমনী বার্তা ভক্তদের জন্য শুভ্রতার পরশ নিয়ে দেবী দুর্গা আসছেন মাতৃরুপে। সার্বজনীন এ দুর্গোৎসবকে ঘিরে চৌদ্দগ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজনের মাঝে চলছে উৎসবের আমেজ। শাস্ত্র অনুযায়ী এ বছর দেবী দুর্গা ঘোড়ায় চড়ে আসছেন, আর প্রস্থান করবেন পালকি ঘুড়ে। তাই শারদীয় দুর্গোৎসব পালনে ব্যস্ত এখন চৌদ্দগ্রামের সনাতন ধর্মাবলম্বীরা।
গত ৬ অক্টোবর শ্রী শ্রী দুর্গামায়ের বোধন ও পঞ্চমী বিহিত পূজার মাধ্যমে সারাদেশের ন্যায় চৌদ্দগ্রামের ২৩টি পুজামন্ডপে দুর্গোৎসব শুরু হয়ে আগামী ১১ অক্টোবর মঙ্গলবার দেবী দূর্গার দশমী পূজা সমাপন করে মহা বিজয়া দশমীর মাধ্যমে ভক্তরা দেশী মঙ্গল ধ্বনি দিয়ে দশভূজায় মা দেবী দূর্গাকে বিদয়া দিবেন। দেবী দূর্গা চলে যাবেন স্বামী গৃহে।
চৌদ্দগ্রাম পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী জানান, চৌদ্দগ্রামে প্রতিবারের ন্যায় এবারো ২৩টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্য মন্ডপগুলো হলো; চৌদ্দগ্রাম বাজার মন্দির, চাঁন্দিশকরা দাশ বাড়ী পুজা মন্দির, চাঁন্দিশকরা নাথ বাড়ী মন্ডপ, নীলক্ষèী বিষ্ণপুর পুজা মন্দির, ঘাষিগ্রাম সেন বাড়ী পুজা মন্ডপ, বলহরা লোকনাথ মন্দির, আব্দুল্লাহপুর চৌধুরী বাড়ী পুজা মন্ডপ, আব্দুল্লাহপুর শীল বাড়ী, পাইকপাড়া কালী মন্দির।
এদিকে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বেশ কয়েকটি পূজা মন্ডপে পুলিশী পাহারার ব্যবস্থা করেছে। পূজা শুরু হওয়ার তিনদিন আগে থেকেই আইন-শৃঙ্খলা আহিনীর সদস্যরা মাঠে নেমেছেন বলে জানা যায়।
আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করে প্রমোদ রঞ্জন চক্রবর্তী জানান, উপজেলার ২৩টি পূজামন্ডপে আইনশৃঙ্খলা বাহিনী যতেষ্ট সহযোগীতা প্রদান করছেন। পূজা অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় তিনি রেলমন্ত্রী মুজিবুল হক, কুমিল্লা জেলা প্রশাষক মো: জাহাঙ্গীর হোসেন, কুমিল্লা পুলিশ সুপার শাহ আবিদ হাসান, চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার সাইদুর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সল এর প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং ধর্ম বর্ণ নির্বিশেষ উপজেলার সর্বস্তরের জনতাকে পুজার শুভেচ্ছা জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি