বিএনপির যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী-খান সোহেলকে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠন নেতাকর্মীরা।
সোমবার সকালে রাজধানীয় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গেয়ে শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা সোহেলের মুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগানের মুখরিত করে রাজপথ।
বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাইফুল ইসলাম পটু, গোলাম সারোয়ার, যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, সংগঠনটির উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলী, আনু মো. শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।























































