শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় বই বিক্রেতার লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

ak-34

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় আক্তারুজ্জামান (৩২) নামে এক বই  বিক্রেতার লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার শিলমুড়ি ইউনিয়নের বড় লক্ষèীপুর গ্রামের নিজ বাড়ির পুকুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত আক্তারুজ্জামান উপজেলার শিলমুড়ী ইউনিয়ন বড় লক্ষ্মীপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। নিহত আক্তারুজ্জামান স্থানীয় বাজারে বই বিক্রি করতো।

বরুড়া থানার ইন্সপেক্টর আজম উদ্দিন মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। রাতে কোন এক সময় তাকে হত্যা করে পুকুরে ফেলা হয়েছে বলে আমরা ধারণা করছি। তার মাথায় আঘাতে চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি