বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রা‏হ্মণপাড়ায় যুব মহিলাদের সেলাই প্রশিক্ষণের উদ্ভোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

b-para-uno-news-pic-11-10-16

স্টাফ রিপোর্টার:

“কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরন” প্রকল্পের আওতায় ২১ দিন ব্যাপী যুব মহিলাদের সেলাই প্রশিক্ষণ কোর্স কুমিল্লা জেলার ব্রা‏হ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে গত সোমবার উদ্ভোধন করা হয়। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ৪০ জন যুব মহিলাদের ২১ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষনের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।

সাহেবাবাদ ইউপি চেয়ারম্যান লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা ছারোয়ার খানের সভাপতিত্বে সাহেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ৪০ জন যুব মহিলা প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। প্রতিদিন সকাল থেকে ২১ দিন ব্যাপী লতিফা ইসমাইল উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এসময় মডেল প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি