সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্যামসাং নোট-৭ এর বিক্রি ও উৎপাদন বন্ধ: ক্ষতি ১০ বিলিয়ন ডলার


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.১০.২০১৬

7-2-550x407

ডেস্ক রিপোর্ট : বিক্রি বন্ধের পর ‘স্যামসাং গ্যালাক্সি নোট-৭’ এর উৎপাদনও বন্ধ করল বিশ্বের বৃহত্তম স্মার্টফোন কোম্পানি স্যামসাং। ব্যাটারি ক্রুটির কারণে ফোনটিতে আগুন ধরে যাওয়ার পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় তারা। এর ফলে কোম্পানিটিকে ক্ষতি গুনতে হতে পারে ১০ বিলিয়ন মার্কিন ডলার।

দক্ষিণ কোরিয়ার ফার্ম জানায়, তারা গ্যালাক্সি’র ব্যাটারি এবং আপডেট সফটওয়ারে একটি ক্রুটি খুঁজে পেয়েছে এবং সঠিক বিষয়টি বের করার চেষ্টা করছে। কোম্পানির নির্বাহি বিষয়টির জন্য ক্ষমা প্রার্থনাও করেন। কিন্তু যখন অনেক ক্রেতা তাদের ফোনে আগুন ধরে যাওয়ার অভিযোগ করেন তখনই নড়েচড়ে ওঠে স্যামসাং। সোমবার তারা সব ক্রেতাকে এই ফোন ব্যবহার করতে নিষেধ করে।

মঙ্গলবার স্যামসাং ঘোষণা দেয় এটি সবগুলো মোবাইল ফোন সম্পূর্ণরুপে বাদ দিবে। যুক্তরাষ্ট্রে নোট-৭ স্যামসাং বিক্রি করে ৮৫০ ডলার। স্যামসাং জানায়, চাইলে কোন ক্রেতা নোট-৭ বদলে অন্য স্মার্টফোন নিতে পারবে। এরপরই আগস্টে বাজারে ছাড়া ২.৫ মিলিয়ন স্যামসাং নোট ফিরিয়ে নিতে বাধ্য হল কোম্পানিটি।

বিশ্লেষকরা জানান, বিক্রি হারিয়ে ফোন কোম্পানিটির ক্ষতি হবে ৯.৫ বিলিয়ন ডলার। স্যামসাং এর বাজার মূল্য ১৯৪ বিলিয়ন এবং বার্ষিক বিক্রি হয় ১৭৯ বিলিয়ন ডলার, যা তাদের একটি মডেলের ক্ষতি পুষিয়ে মুনাফা লাভের জন্য যথেষ্ট। সূত্র: সিএনএন



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি