যশোরে ৫ জঙ্গি আত্মসমর্পন করেছে। সম্প্রতি জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরে যোগ দেয়ার পর নিজেদর ভুল বুঝতে পেরে যশোর পুলি সুপারের কার্যালয়ে আত্মসমর্পন করে। এর মধ্যে একজন নারী জঙ্গি রয়েছে। ধারাবাহিক আত্মসমর্পণের অংশ হিসেবে যশোরে এবার আত্মসমর্পণ করলো তালিকাভুক্ত ৫ জঙ্গি। তবে এরা যে জঙ্গি তৎপরতার জড়িয়ে পড়ছিল তা ঘুর্ণাক্ষরেও জানতে পারেনি পরিবার, স্বজন বা প্রতিবেশীরা।
সম্প্রতি দেশে ঘটে যাওয়া টার্গেট কিলিং, গুলশান ও শোলাকিয়ার হামলার ঘটনার পর জঙ্গিবাদীদের শনাক্ত ও আটক করতে কাজ শুরু করে পুলিশ বাহিনী। তারই ধারাবাহিকতায় যশোর পুলিশ প্রশাসন দু’দফায় সন্দেহভাজনদের তালিকা প্রকাশ করে। পাশাপাশি তাদের আটক করতে বাড়ি বাড়ি অভিযান শুরু করে। পুলিশের অব্যাহত অভিযান ও চাপে আগস্ট তারা পুলিশ সুপারের সাথে যোগাযোগ করে আত্মসমর্পনের কথা জানায়। এ ব্যাপারে পুলিশ সুপার আনিসুর রহমান বলছেন, জঙ্গিবাদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে সরকার। ফলে যারা আত্মসমর্পণ করবে কেবল তারাই সরকার ঘোষিত আইনি সুবিধা পাবে। প্রসঙ্গত যশোর পুলিশের পক্ষ থেকে গত ২৪ জুলাই ও ৬ সেপ্টেম্বর দু’ দফায় ১৬জন সন্দেহভাজন জঙ্গির তালিকা প্রকাশ করা হয়। ।























































