শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্লেড দিয়েই ক্ষত বিক্ষত বুক


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

21

ডেস্ক রিপোর্ট :

পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের ধর্মীয় উৎসব তাজিয়া মিছিলে এবার ছুরি, অস্ত্র নিষিদ্ধ থাকাই ব্লেড দিয়ে বুক ক্ষতবিক্ষত করেছেন অনুসারীরা।

বুধবার (১০ মহরম) বেলা ১০টার সময় রাজধানীর পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়াসহ বিভিন্ন এলাকা থেকে মিছিলগুলো বের হয়।

কোথাও কোথাও ব্লেড ব্যবহার করে বুক ক্ষত বিক্ষত করতে দেখা গেছে অনুসারীদের। গত বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছিলেন, এ বছর তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র নিয়ে (ছুরি, কাঁচি) নিয়ে বের হওয়া যাবে না। শারদীয়া দুর্গা পূজার বিসর্জন ও তাজিয়া মিছিল একই দিনে পড়া দুই সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোসেনি দালান থেকে বের হওয়া তাজিয়া মিছিলে একজন অংশগ্রহনকারী জানান, এ বছর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে নিরাপত্তা দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। মিছিলে অংশগ্রহণকারীরা নিরাপত্তাবোধ করছেন।

মিছিলে ভলেন্টিয়ারের দায়িত্বে থাকা স্বপন জানান, পুলিশ র‍্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে নিরাপত্তার দায়িত্ব কাজ করছে ভলেন্টিয়াররা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি