মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সিরিজ জয়ের সম্ভাবনায় বাংলাদেশ এগিয়ে


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১০.২০১৬

1467121671-550x367

পূর্বাশা স্পোর্স ডেস্ক:

ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখার্জী বলেছেন, ‘বাংলাদেশ-ইংল্যান্ডের র‌্যাংকিং পার্থক্যে ইংল্যান্ড এগিয়ে। এছাড়া সিরিজ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ডের যে প্রবল প্রতাপ দেখেছি তাতে সিরিজে ইংল্যান্ডের এগিয়ে থাকার কথা ছিলো। কিন্তু এই সিরিজের প্রথম দুই ম্যাচের পারফর্মেন্স যদি নিরোপেক্ষভাবে দেখা হয় তবে ফর্মের দিক দিয়ে বাংলাদেশ ইংল্যান্ডের চেয়ে এগিয়ে। কারণ সিরিজের দ্বিতীয় ম্যাচটি বাংলাদেশ হেসে খেলে জিতেছে। এছাড়া অল্প কিছু ভুলের জন্য প্রথম ম্যাচটি হেরে গেলেও বাংলাদেশই সিংহভাগ সময় জুড়ে প্রভাব খাটিয়েছে। ফলে এখন পর্যন্ত সিরিজে কোন দলকে এগিয়ে রাখতে হলে বাংলাদেশকেই এগিয়ে রাখতে হবে। সিরিজ জয়ের সম্ভাবনায় বাংলাদেশ এগিয়ে।’

সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচে আজ বুধবার দুপুরে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে উভয় দলই ১-১ এ এগিয়ে থাকায় ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপান্তরিত হয়েছে। অন্যদিকে যদি চট্টগ্রামের এই ম্যাচটি জিততে পারে তবে দেশের মাটিতে টানা সপ্তম সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। ফলে জয়ের জন্য মরিয়া হয়ে আছে বাংলাদেশ। আবার সিরিজ জয়ের ব্যাপারেও যথেষ্ট আশাবাদী ইংল্যান্ড। এছাড়া গত ম্যাচের পর দুই দলের মধ্যে ঘটে যাওয়া কিছু অপ্রত্যাশিত ঘটনা নিয়েও চলছে বিতর্ক। ফলে ম্যাচটি তৈরি করেছে অন্যমাত্রা।

চট্টগ্রাম মাঠকে বাংলাদেশের জন্য লাকী মাঠ বলে থাকেন অনেকেই। চট্টগ্রাম মাঠটি বাংলাদেশ দলকে বিশেষ কোন সুবিধা দেবে কী?

বিবিসি বাংলার এমন প্রশ্নের জবাবে দেবব্রত মুখার্জী বলেন, ‘খেলার সাথে লাকী মাঠের কোন অস্তিত্ব নেই। তবে এই ধারণা খেলোয়াড়দের মনে কিছুটা ইতিবাচক প্রভাব তৈরি করতে পারে। কিন্তু চট্টগ্রামের উইকেটের যে চরিত্র তা বাংলাদেশ ক্রিকেট দলের জন্য পুরোপুরি মানানসই। উইকেটের দিক দিয়ে চট্টগ্রাম মাঠ বাংলাদেশকে অনেক সুবিধা দিয়ে থাকে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশে কোন দল যখন সফরে আসে তখন তারা মূল সময়টা ঢাকাতে কাটায় এবং ঢাকার সাথেই তারা নিজেদের অনেকটা মানিয়ে নেয়। কিন্তু চট্টগ্রামে গিয়ে খেলোয়াড়রা নিজেদের খাপ খাইয়ে নেওয়ার আগেই চট্টগ্রাম ম্যাচটি খেলে ফেলতে পায়। ফলে বাংলাদেশ দল বরাবরই চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচে একটু বেশিই এগিয়ে থাকে।’

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্রিকেটারদের আচরণ নিয়ে বিতর্ক এবং তা নিয়ে বাংলাদেশি ক্রীকেটারদের জরিমানাও হয়েছে। এছাড়া ইংল্যান্ড দলের একজনকে সাবধান করা হয়েছে। এই ঘটনাটি দুই দলের খেলোয়াড়ের ওপর কোন প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়?

দেবব্রত মুখার্জী বলেন, দযদিও খেলোয়াড়রা বলছেন মাঠে এই নিয়ে কোন প্রভাব পড়বে না। কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে, বিষয়টি নিয়ে দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা সবাই একটু মানসিকভাবে আক্রান্ত। ইংল্যান্ডের কোচ এই ব্যাপারটি নিয়ে খুব উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলেছেন। এছাড়া ইংল্যান্ডের একজন ক্রিকেটার টুইট করেছেন। জর্জ বাটলার একটি ইংরেজি গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং সেখানে তিনি আক্রমনাত্মক কথাবার্তাও বলেছেন। ফলে বাংলাদেশের তরফ থেকে  সবাই কমবেশি চুপচাপ থাকলেও এটা বলা যাচ্ছেনা যে বিষয়টি কাউকে প্রভাবিত করছে না। আমাদের মনে হয় ব্যাপারটি যদি সীমা নাও ছাড়ায় তবু খেলার ভেতরে এর অস্তিত্ব খুব ভালো মতোই থাকবে এবং মাঠে আউট এবং চার-ছক্কার পর এটির বহি:প্রকাশও মাঝে মাঝে দেখতে পাওয়া যাবে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি