ডেস্ক রিপোর্ট ঃ
মাঠে গোল৷আর মাঠের বাইরে নারী৷এই দু’টো ব্যাপারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোনওরকম সমঝোতার ধার ধারেন না৷তিনি পাবেনই পাবেন৷‘সিঙ্গল’ তকমা ঝুলিয়ে ঘুরছেন প্রায় বছরখানেক হতে চলল৷এর মাঝে হাজারো রমণীর সঙ্গে তাঁর ‘লিঙ্ক-আপ’ হয়েছে বলেই খবর
এবার রোনাল্ডোর সঙ্গে জুড়ে গেলেন তাঁর চেয়ে ১১ বছরের ছোট সার্বিয়ান মডেল ক্রিস্টিয়ানা পেরিক৷ভিক্টোরিয়া’স সিক্রেট মডেল ক্রিস্টিয়ানার সঙ্গে রোনাল্ডো ডেটিং করেছেন বলেই জানা যাচ্ছে৷আসলে এই ডেটিংটা একপ্রস্থ করিয়ে দেওয়া হয়েছে৷ক্রিস্টিয়ানার মেকআপ আর্টিস্ট ডেভিড খুব ভালো করেই রোনাল্ডোকে চেনেন৷তিনিই ক্রিস্টিয়ানাকে বলেন যে, রোনাল্ডোর এক্স ইরিনা শায়েকের মতোই দেখতে তাঁকে৷ফলে ক্রিস্টিয়ানার সঙ্গে রোনাল্ডোর আলাপ হলে ভালোই লাগবে৷এরপরেই ক্রিস্টিয়ানা আর ক্রিশ্চিয়ানোর দেখা হয়৷
প্রথম সাক্ষাৎ কেমন ছিল? ক্রিস্টিয়ানা বলছেন,‘‘ রোনাল্ডো এমন একজন মানুষ যাকে অর্থ আর প্রতিপত্তি গ্রাস করতে পারেনি৷আর পাঁচটা ছেলের মতোই ও৷দুর্ভাগ্যবশত, আমরা বেশি সময় একসঙ্গে কাটাতে পারিনি৷আমাদের দু’জনেরই তাড়া ছিল৷’’

























































