স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার কৈরাশ গ্রাম থেকে ১৬ বছর বয়সী সিফাত নামের এক স্কুল ছাত্রের দ্বিখন্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
সিফাত একই গ্রামের নতুন বাড়ির নুরুল হকের ছেলে। সিফাতের মাথা কৈরাশ গ্রামের মিয়াজী বাড়ির পুকুরে এবং দেহ পাশের ধান ক্ষেতে পাওয়া যায়। সে স্থানীয় জোড্ডা হাই স্কুলের ৯ম শ্রেণির অনিয়মিত ছাত্র ছিলো।
নাঙ্গলকোট থানার ওসি মো.আইয়ুব জানান জানান, গত রোববার থেকে সিফাত নিখোঁজ ছিলো। তদন্ত করে হত্যার রহস্য বের করা হবে। সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


















































