পূর্বাশা ডেস্ক:
নাম স্বপন মিয়া (৪২) পেশায় একজন পত্রিকা বিক্রেতা। ভাড়া বাসায় থাকেন শাসনগাছা মহাজন বাড়ী। স্কুল পড়–য়া এক ছেলে এক মেয়ে নিয়ে তার অভাবের সংসার চলে পত্রিকা বিক্রির মাধ্যমেই। স্বপন মিয়া ২৬ বছর ধরে শাসনগাছা বাসস্টেশনে পত্রিকা বিক্রি করে আসছেন। এর পাশাপাশি নিজেকে একজন সমাজ সচেতন কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার ব্যতিক্রমি বিভিন্ন উদ্যোগের মাধ্যমে। নিজের পত্রিকা বিক্রির টাকা দিয়ে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরে লিফলেট বিতরন করছেন সাধারণ মানুষের কাছে। আবার কখনো কখনো বিভিন্ন অনিয়মের ছবি সংরক্ষিত ব্যান্যার ফেষ্টুন নিয়ে হেটে বেড়ান পুরো শহর। আবার কখনো করেন সাইকেল র্যালী। এভাবেই সমাজের মানুষকে নানাভাবে সচেতন করে তুলেন স্বপন মিয়া। এই কাজের জন্য মানুষের কাছে ইতিমধ্যে বেশ প্রশংসা কুরিয়েছেন তিনি।
একজন পত্রিকা বিক্রেতা হয়েও নিজের কষ্টের অর্থ ভেঙ্গে সমাজ সচেতন কাজ করতে অনুপ্রানিত হলেন কিভাবে জানতে চাইলে, স্বপন মিয়া জানান, আসলে আমি শুধু পত্রিকাই বিক্রি করিনা পাশাপাশি আমি একজন ভালো পত্রিকা পাঠকও। আমি নিজে বেশি দূর পড়ালেখা করতে পারিনি দ্বিতীয় শ্রেণীতে ওঠার পরই পারিবারিক অভাবের তাড়নায় আমার পড়ালেখার ইতি ঘটে। কিšু‘ তারপরও আমি একটু একটু পত্রিকা পড়ি। প্রতিদিন কুমিল্লার স্থানীয় পত্রিকা সহ সবগুলো জাতীয় পত্রিকায় চোখ বুলিয়ে নেই। পত্রিকাতে আমাদের দেশের সকল অন্যায়, অনিয়ম, অত্যাচার,দুর্নিতী এসব আমাকে খুবই কষ্ট দেয়। এসব অনিয়ম প্রতিনিয়তই ঘটে যাচ্ছে। এসব বিষয় যেন দেখার কেউ নেই। দেশে আইন আছে আইনের যথার্থ প্রয়োগ নেই। তাই একজন সচেতন নাগরিক হিসেবে ১৯৯৯ সাল থেকে মানুষকে সচেতন করার উদ্যোগ নেই। এই লক্ষে অমি পত্রিকার বিভিন্ন নিউজ সংগ্রহকরে সর্বপ্রথম ’রানা প্লাজা’ অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য মানুষকে সচেতন করি। তিনি বলেন এই কাজগুলো আমার মনে সাংঘাতিক রকমের আনন্দ দেয়। এ ধরনের সমাজ সেবামূলক কাজগুলো করতে কারো কাছ থেকে সহগোগীতা পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি জানান, এধরনে কাজে আমি কারো কাছথেকে কোন প্রকার সহযোগিতা পাইনি, আমার পত্রিকা বিক্রির টাকা দিয়েই আমি আমার দায়িত্ব পালন করি, তবে কেউ যদি আমার পাশে থাকতে চায় তাহলে তাকে আমি স্বাগত জানাবো। সমাজে এত এত অসঙ্গতি অথচ এসব বিষয়ে এগিয়ে এসে আমার পাশে দাড়াবার কেউ নেই। ব্যাপারটি আমাকে খুই দুঃখ দেয়।


















































