মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তদের মন্ত্রিসভায় রাখা হবে না


আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তদের মন্ত্রিসভায় রাখা হবে না


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

rmywaudtpynm-3-550x410

ডেস্ক রিপোর্ট : ক্ষমতাসীন আওয়ামী লীগের আসন্ন ২০ তম জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কমিটিতে যাদের গুরুত্বপূর্ণ পদে আনা হবে তাদেরকে মন্ত্রিসভায় রাখা হবে না। দলটির একাধিক সূত্রে জানা গেছে, যুগ্ম সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের কাউকেই মন্ত্রিসভায় না রাখার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের গঠনতন্ত্র সংশোধন উপ- কমিটির বৈঠক শেষে শুক্রবার ড, আব্দুর রাজ্জাক এমপি গণমাধ্যমকে জানিয়েছেন, আগামীতে যুগ্ম সাধারণ সম্পাদক ৩ টি থেকে বাড়িয়ে ৪ টি এবং সাংগঠনিক সম্পাদক ৭ টির পরিবর্তে ৮ টি করার প্রস্তাব করা হবে কাউন্সিলে।

আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক ও ৬ জন সাংগঠনিক সম্পাদককে মন্ত্রিসভার বাইরে রাখা হয়েছে। চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপিকে কেবল মন্ত্রিসভায় রাখা হয়েছে।

অপর একটি সূত্রে জানা গেছে, দলের সাধারণ সম্পাদক যাকেই করা হোক তাকে দপ্তরবিহীন মন্ত্রী করা হতে পারে। দলীয় কাছে অধিক সময় যাতে দিতে পারে সেজন্য সাধারণ সম্পাদককে মন্ত্রণালয় কাছে ব্যস্ত না রাখার চিন্তা ভাবনা চলছে।

জানা গেছে, প্রচার সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে থাকা অনেককেই মন্ত্রিসভার বাইরে রাখা হতে পারে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি