শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং


জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১০.২০১৬

0929569_kalerkantho_pic

পূর্বাশা ডেস্ক:

সাভার জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

শনিবার সকাল ৯টা আট মিনিটের দিকে তিনি স্মৃতিশৌধে পৌঁছান। পরে ৯টা ১৫ মিনিটে স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

স্মৃতিসৌধে এসময় তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফসহ আরও উপস্থিত ছিলেন চীন ও বাংলাদেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ।

শনিবার সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর লা মেরিডিয়ান হোটেল থেকে স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওয়ানা হন প্রেসিডেন্ট শি জিনপিং। শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১০টার দিকে ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে জিনপিংয়ের।

এর আগে শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি