রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ায় জুয়েল আইচের জাদু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১০.২০১৬

jewel-sm20161016124149

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ায় জাদু দেখাতে যাচ্ছেন জুয়েল আইচ। সোমবার (১৭ অক্টোবর) দলবল নিয়ে রওনা দেবেন বিশ্বনন্দিত এই জাদু শিল্পী। সিডনির অরিয়ন থিয়েটারে আগামী ২৩ অক্টোবর ও ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে তার একক জাদুর প্রদর্শনী।

এ ছাড়া ক্যানবেরার বার্গম্যান থিয়েটারে জুয়েল আইচ জাদু প্রদর্শন করবেন আগামী ২৯ অক্টোবর। এগুলোর আয়োজন করেছে অস্ট্রেলিয়ার বাঙালিদের সামাজিক ও সাংস্কৃতিক গঠন সিডনির একুশে একাডেমি।

সিডনি ও ক্যানবেরার অনুষ্ঠান শেষে আগামী ৭ নভেম্বর সিঙ্গাপুর যাবেন জুয়েল আইচ। সেখানে নিজের ছাত্র জাদুশিল্পী জেরেমি পেইকে সময় দেবেন তিনি। জেরেমি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে ভুগছেন। আগামী ১১ নভেম্বর জুয়েল আইচের দেশে ফেরার কথা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি