ডেস্ক রিপোর্ট :
কুমিল্লার চান্দিনায় সরকারের নির্ধারিত ১০ টাকা কেজি চাল বিতরণে অনিয়মের দায়ে একই ইউনিয়নের ২ ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী এ অর্থদণ্ড দেন।
এরা হলেন- জেলার চান্দিনা উপজেলার বরকইট ইউনিয়নের কিছমত গ্রামের সুন্দর আলীর ছেলে মিজান (৩০) ও একই ইউনিয়নের শ্রীমন্তপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে জসিম(২৮)।
পরে তাদের ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকার মাধ্যমে মুক্তি দিয়ে সুবিধাভোগী দরিদ্রদের মাঝে কার্ড প্রদানের মাধ্যমে চাল বিতরণ শুরু করেন ইউএনও।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বাংলানিউজকে জানান, ২ জনকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের কাজের সঙ্গে জড়িত হবে না তারা মুচলেকা দিয়েছেন।


















































